জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ
জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটসংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রেজওয়ান আহমেদ নামে একজনকে আটক করেছে শাখা ছাত্রদল।
আটক রেজওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সে জবি ছাত্রলীগের অর্থ সম্পাদক।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পান তারা। এ সময় ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। দ্বিতীয় গেটের পাশে পার্কিং করে রাখা দুটি বাসের মাঝখানে বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, সন্ধ্যায় সেকেন্ড গেইটে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। সিসিটিভি ফুটেজ চেক আমরা জড়িতদের শনাক্ত করবো।
সন্দেহভাজন আটকের বিষয়ে তিনি বলেন, শাখা ছাত্রদল একজনকে আটক করেছে। আমরা পুলিশে যোগাযোগ করেছি।

গাজীপুরের চন্দ্রায় আরেকটি বাসে আগুন

-CznNewsLab-d7eff9.jpg)