গাজীপুরের চন্দ্রায় আরেকটি বাসে আগুন

গাজীপুরের চন্দ্রায় আরেকটি বাসে আগুন
গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় কাজলী ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে, এদিন ভোরে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে একই মালিকের আরেকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, সজল মিয়া নামের এক ব্যবসায়ীর দুটি বাস পরিত্যক্ত অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে রাখা ছিল। ফলে অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হননি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী বাস দুটির মালিক স্বজল মিয়া বলেন, বাস দুটি মেরামতের জন্য রাখা হয়েছিল। সকালে এক গাড়িতে আগুন দিয়েছে। আবার সন্ধ্যায় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে, কারা আমার এমন ক্ষতি করলো জানা নেই।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুই–তিন মাস ধরে একই মালিকের দুটি বাস সেখানে ফেলে রাখা হয়েছিল। বাস দুটিতে ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রাংশ ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

বাসার সামনে কলবেল বাজাচ্ছিল স্কুলছাত্রী, পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত

-CznNewsLab-d7eff9.jpg)