বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা এবং সাময়িক সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কার প্রভাবে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তেলের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রেন্ট ফিউচার ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৫৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৮ সেন্ট বা ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৪৭ ডলারে লেনদেন হয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৬ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৩৫ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ ঝুঁকির মুখে পড়তে পারে, যা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়বে।
নিসান সিকিউরিটিজের প্রধান কৌশলবিদ হিরোয়ুকি কিকুকাওয়া বলেন, ‘উত্তেজনা থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ সশস্ত্র সংঘাতের সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অপরিশোধিত তেলের দাম তীব্র বৃদ্ধি চান না। সামরিক পদক্ষেপ হলে তা সম্ভবত সীমিত এবং স্বল্পমেয়াদি হবে।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটি মঙ্গলবার সামরিক মহড়ার অংশ হিসেবে কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালী বন্ধ রেখেছিল। তবে জলপথটি পুরোপুরি স্বাভাবিকভাবে চালু হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
এদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বৃহস্পতিবার যৌথ সামরিক মহড়া পরিচালনার পরিকল্পনার কথা জানিয়েছে।
সূত্র: রয়টার্স