জাতীয় নারী শক্তির নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নারী শক্তির নতুন কমিটি ঘোষণা
ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তির তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

রবিবার (২৫ অক্টোবর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারী শক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নিম্নোক্ত আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন করা হয়েছে। এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটির সদস্যসচিব করা হয়েছে সংরক্ষিত মহিলা আসনের আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে। এ ছাড়া সংগঠনটির মুখ্য সংগঠক করা হয়েছে মনজিলা ঝুমাকে।

নারী শক্তির আগের কমিটির আহ্বায়ক ছিলেন মনিরা শারমিন। ৫৩ সদস্যের ওই কমিটির সদস্যসচিব ছিলেন মাহমুদা মিতু।

/এফআর/