দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর

সিজেডএন ডেস্ক

হামলার কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৫ অক্টোবর) থেকে সৌদি আরবের বিমান সংস্থাগুলোর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হবে টার্মিনাল-১ দিয়ে। আর এসব সংস্থার আন্তর্জাতিক ফ্লাইটের জন্য নির্ধারণ করা হয়েছে টার্মিনাল-২। অর্থাৎ রবিবার থেকে টার্মিনাল-১ দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট এবং টার্মিনাল-২ দিয়ে সৌদি বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।
এর আগে, শনিবার (২৪ অক্টোবর) যাত্রীদের উদ্দেশে দেওয়া এক বিজ্ঞপ্তিতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি আরবের বিমান সংস্থাগুলোর পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, যেসব যাত্রীর ফ্লাইটের টিকিট নিশ্চিত করা আছে, তাদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট ও বুকিংয়ের অবস্থা যাচাই করার পরামর্শও দেওয়া হয়েছে।
এদিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বিমানবন্দরটি এখনো আমাদের ‘সামরিক লক্ষ্যবস্তু’। সেখানে হামলা অব্যাহত থাকবে। একই সঙ্গে বিমান সংস্থা, বিমানবন্দরের কর্মী ও যাত্রীদের বিমানবন্দরটি ব্যবহার না করার সতর্কবার্তা দেন তিনি।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর হুতিদের প্রাণঘাতী হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা। দুই দিন পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা আরও বাড়ানো হয়।

হুথিদের হামলায় যাত্রীদের বাঁচাতে গিয়ে সৌদির বিমানবন্দর কর্মীর মৃত্যু