ইয়েমেনে ব্যাপক সেনা অভিযান: ২৪ ঘণ্টায় ৩ শতাধিক হুথি সদস্য নিহত

সিজেডএন ডেস্ক

ইয়েমেনে সরকারি বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। এ অভিযানে গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন স্থানে ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সেনাবাহিনী। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়। সরকারি বাহিনী জানায় ৭৩৬টি অভিযানে তারা বিদ্রোহীদের ৬৮টি সামরিক যান ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, ‘ডন অফ ইয়েমেন’ নামের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। এতে বিদ্রোহীদের গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার, সৈন্য সমাবেশ, অতিরিক্ত সেনাদল, প্রধান প্রধান অস্ত্রের ডিপো এবং রসদ সরবরাহের পথগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। অন্যদিকে, এ হামলার বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত তাইজ প্রদেশে সরকারি বাহিনীর হামলায় বিদ্রোহীদের বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা সেখানে একটি পরিত্যক্ত হোটেলের ভেতরে থাকা কমান্ড সেন্টার, ভারী অস্ত্র এবং একটি অস্ত্রের ডিপোতে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে সশস্ত্র হুথি বিদ্রোহীরা হঠাৎ করে রাজধানী সানা ও একাধিক গুরুত্বপূর্ণ প্রদেশ দখল করে নিলে ইয়েমেন চরম রাজনৈতিক সংঘাত ও গৃহযুদ্ধে নিমজ্জিত হয়। পরবর্তী সময়ে পরিস্থিতির অবনতি দেখে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সমর্থনে সরাসরি হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বর্তমানে হুথিরা উত্তর ও পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিজেদের দখলে রেখেছে, অন্যদিকে সরকারি বাহিনী ও তাদের মিত্ররা দক্ষিণের উপকূলীয় শহর এডেন এবং দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইয়েমেনে ভয়াবহ হামলা-সংঘর্ষ, ১৬৮ হুথি সদস্য নিহত