মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ৫ দিনে ঢাকায় ১৭৩ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে একের পর এক দেশ আকাশসীমা বন্ধ ঘোষণা করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। পাঁচ দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৭৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ও আগত ফ্লাইটে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল হয়। বুধবার (৪ মার্চ) এক দিনেই বাতিল হয়েছে আরও ২৫টি ফ্লাইট।

বুধবার (৪ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ৫টি, কুয়েত এয়ারওয়েজ (কুয়েত) ২টি, জাজিরা এয়ারওয়েজ ২ টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪ ফ্লাইট রয়েছে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আগামী ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতগামী ফ্লাইট বাতিল থাকবে।