বেলুচিস্তানে বিশেষ সেনা অভিযান, ১০ সন্ত্রাসী নিহত

সিজেডএন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযানে অন্তত ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গত ৪৮ ঘণ্টায় পরিচালনা করা এ অভিযানে এক নারী আত্মঘাতী হামলাকারীকেও জীবিত আটক করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদেশের সুরাব ও মাস্তুং এলাকায় পৃথক এ অভিযানগুলো চালানো হয়। এর মধ্যে সুরাবে সাতজন এবং মাস্তুংয়ে তিনজন সন্ত্রাসী নিহত হয়।
মাস্তুংয়ের অভিযানে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী ও একজন সহায়তাকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল খারেজি’ গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে চিহ্নিত করেছে দেশটির নিরাপত্তাবাহিনী।
খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইসলামাবাদ। আইএসপিআর জানিয়েছে, অঞ্চলে অবস্থানরত অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করা এবং তাদের মূল অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত সেনা তৎপরতা অব্যাহত থাকবে।

বেলুচিস্তানে বিশেষ অভিযান, নিহত ১০৯ 