শিরোনাম

ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দুই দেশ

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দুই দেশ
আফগানিস্তানের বাদাখশান প্রদেশ

ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দেশ আফগানিস্তান। দেশটিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের ভূকম্পণ পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বুধবার (১ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটের দিকে এই ভূমিকম্প হয়।

মার্কিন ভূতত্ত্ব গবেষণা ও জরিপ সংস্থা ইউএসজিস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।

প্রতিবেশি দেশ পাকিস্তানেও এই ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে। দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংসথা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার, সোয়াত, শাংলা, বুনের, লোয়ার দির এবং আশপাশের এলাকায় অনুভূত হয়েছে কম্পন।

ভূমিকম্পে দুই দেশেই কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য এখনও তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ভৌগলিকভাবে উচ্চমাত্রার সিসমিক জোনের ওপর অবস্থানের কারনে প্রায়ই দেশটিতে ভূমিকম্প হয় দেশটিতে।

এর আগে গত ২৭ জুন ৬.২ মাত্রার ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। সেই ভূমিকম্পেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

আফগানিস্তানে সর্বশেষ প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ২০২৫ সালের ৩ নভেম্বর। ৬.৩ মাত্রার সেই ভূমিকম্পে ৭ জন এবং আহত হয়েছিলেন ১৫০ জন।

সূত্র: এনডিটিভি, আনাদোলু এজেন্সি

/জেএইচ/