এআই দিয়ে পরীক্ষায় নকল কাণ্ডে দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ

সিটিজেন জার্নাল ডেস্ক

পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নকলের ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতির ঘাটতি এবং শেষ মুহূর্তের বিশৃঙ্খলার দায় মাথায় নিয়ে রবিবার (২২ নভেম্বর) তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ুং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়েছে, চোই কিয়ো-জিন স্বীকার করেছেন সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলেও আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় শেষ মুহূর্তে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় তিনি এড়াতে পারেন না। পদত্যাগের ঘোষণা দিয়ে চোই বলেন, দায়িত্বে থাকা একজন মন্ত্রী হিসেবে আগে থেকে প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা আমি এড়াতে পারি না। যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, তাই আমি দায়িত্ববোধ থেকে পদত্যাগ করছি।
এপ্রিল মাসে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার জাতীয় কর হিসাবরক্ষক পরীক্ষায় ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল করে প্রথম স্থান অধিকার করেছিলেন হান ওন-সিওক। অস্বাভাবিক এ ফলাফল নিয়ে জল্পনার একপর্যায়ে গত সপ্তাহের শেষে তিনি স্বীকার করেন, মাইক্রোক্যামেরা, স্মার্টফোন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে তিনি পরীক্ষায় নকল করেছিলেন। তার এ স্বীকারোক্তির পরই দেশজুড়ে পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে হইচই পড়ে যায়।
ঘটনার মাত্র ৪ দিন পরই বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় দেশটির অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’। কর হিসাবরক্ষক পরীক্ষার মতো সুনুংয়েও যেন এআই দিয়ে কেউ অসদুপায় অবলম্বন করতে না পারে, সেজন্য শিক্ষা মন্ত্রণালয় শেষ মুহূর্তে তড়িঘড়ি করে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। পরীক্ষার দিন দেশজুড়ে জরুরি সতর্কবার্তাও পাঠানো হয়।
মন্ত্রণালয়ের এমন আকস্মিক কড়াকড়িতে সাধারণ ও সৎ পরীক্ষার্থীরা চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে পড়েন। পরীক্ষার আগে উচ্চমাধ্যমিকের শেষ বর্ষের এক শিক্ষার্থী ‘দ্য কোরিয়া টাইমস’-কে জানান, নিজের মোটা ফ্রেমের চশমাটিকে কর্তৃপক্ষ ভুল করে ‘স্মার্ট গ্লাস’ ভেবে বসেন কি না, তা নিয়ে তিনি বেশ দুশ্চিন্তায় ছিলেন। ইয়োনহাপকে আরেক শিক্ষার্থী জানান, নিয়মিত চশমা পরার অভ্যাস থাকলেও কেবল সন্দেহ এড়ানোর জন্য পরীক্ষার দিন তিনি বাধ্য হয়ে কষ্ট করে কন্টাক্ট লেন্স পরে কেন্দ্রে গিয়েছিলেন।
তবে শেষ মুহূর্তে এত সব কঠোরতা আর তল্লাশির পরও এবারের সুনুং পরীক্ষায় জালিয়াতি পুরোপুরি ঠেকানো যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারসহ অন্তত ১১১টি নকলের ঘটনা ধরা পড়েছে। মূলত আগে থেকে যথাযথ পরিকল্পনা না থাকা এবং শেষ সময়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের এ ভোগান্তির দায় নিয়েই সরে দাঁড়াতে হলো শিক্ষামন্ত্রীকে।
সূত্র: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় বসে আদালতে ‘সশরীরে আত্মসমর্পণ’, নিলেন জামিন