ঋণের সুদে জর্জরিত চীনের অর্থনীতি

ঋণের সুদে জর্জরিত চীনের অর্থনীতি
সিটিজেন জার্নাল ডেস্ক

পুরোনো ঋণের সুদ মেটাতেই চীনের সরকারি কোষাগারের বড় একটি অংশ বেরিয়ে যাচ্ছে। এতে নতুন প্রণোদনা দেওয়া বা জরুরি খাতে খরচ বাড়ানোর সুযোগ অনেকটাই কমে আসছে। একসময় ধারদেনা করে দ্রুত এগোনোর যে কৌশল চীনকে সাফল্য দিয়েছিল, সেটিই এখন দেশটির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
সরকারি খরচ সামলাতে বাড়তি ঋণ নেওয়ার ধাক্কা শুধু সুদের কিস্তিতে আটকে নেই। ভবিষ্যতের বাজেট ছক আর অর্থনীতির নীতিমালাও টানাপোড়েন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো চীনও এখন ঋণের ভারে নুইয়ে পড়ছে। ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউটের এক লেখায় ফরচুন-এর উইকেন্ড এডিটর জেসন মা তুলে ধরেছেন, অতীতের ঋণের সুদের খরচ যে হারে বাড়ছে, তাতে অর্থনীতিকে নতুন করে চাঙা করার জায়গা কমে এসেছে। দ্য কনফারেন্স বোর্ডের হিসাব বলছে, এ বছর চীনের কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেটের ১৯ দশমিক ২ শতাংশই যাবে ঋণের সুদ ও অন্যান্য দায় শোধ করতে। ২০১৪ সালে এ ভাগ ছিল ১২ শতাংশ। এক দশকের সামান্য বেশি সময়ে ঋণ পরিশোধে বাজেটের এ বাড়তি চাপ বেশ চোখে পড়ার মতো।
ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রায় টান পড়লেই নানা খাতে বড় অঙ্কের টাকা ঢেলেছে বেইজিং। শাসকদের পছন্দের শিল্প আর প্রতিষ্ঠান দাঁড় করাতে লাখো কোটি ডলার ঋণ নেওয়া হয়েছে। কিন্তু সেই পুঁজির বড় অংশই কাঙ্ক্ষিত সুফল আনতে পারেনি। উল্টো অর্থের অপচয় ও বেঠিক জায়গায় বিনিয়োগ দীর্ঘমেয়াদে অর্থনীতির শক্তি কমিয়েছে। এখন জিডিপি প্রবৃদ্ধির গতিও মন্থর। প্রতিবেদনের আভাস অনুযায়ী, চলতি বছর দেশটির প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশের বার্ষিক লক্ষ্যমাত্রার নিচে নেমে যেতে পারে।
একদিকে রপ্তানি খাত দ্রুত বাড়লেও বিদেশের বাজারে নানা বাণিজ্যিক বাধার মুখে পড়ছে চীন। অন্যদিকে ঘরের ভেতরে ক্রেতাদের খরচ করার আগ্রহ কম, বিনিয়োগেও মন্দা ভাব। আবাসন খাতের দীর্ঘদিনের মন্দা এখনো কাটেনি, আর শেয়ারবাজারেও তেমন প্রাণ ফেরেনি।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের পর থেকে চীনের কোম্পানিগুলোর ঋণ দ্বিগুণ হলেও আয় বেড়েছে মাত্র ৩০ শতাংশ। লোকসানে চলা প্রতিষ্ঠানগুলোর প্রায় এক-তৃতীয়াংশের এমন বেহাল দশা সত্ত্বেও ঋণদাতারা নতুন করে মেয়াদ বাড়িয়ে তাদের বাঁচিয়ে রাখছেন। বিশ্লেষকরা মনে করছেন, দুর্বল প্রতিষ্ঠানকে এভাবে ঋণের ওপর টিকিয়ে রাখলে অর্থনীতির ঝুঁকি আরও বাড়বে। স্থানীয় প্রশাসনগুলোও শাসকদের পছন্দের খাতে কম সুদে ঋণ দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা ঋণের বোঝাকে আরও ভারী করছে।
চীনের এ কৌশলকে প্রতিবেদনে জুয়ায় হেরে গিয়ে আগের চেয়ে বেশি টাকা বাজি ধরার সঙ্গে তুলনা করা হয়েছে। আগের বিনিয়োগে আশানুরূপ ফল না মিললেও সেই লোকসান সামলাতে আরও ঋণ নিয়ে নতুন খাতে টাকা ঢালা হচ্ছে। কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গায় এভাবে ধারাবাহিকভাবে পুঁজি ঢালতে থাকলে আর্থিক সংকট আরও ঘনীভূত হতে পারে। পুরোনো ঋণনির্ভর প্রবৃদ্ধির মাশুল এখন গুনতে হচ্ছে চীনকে, আর সেই চাপ সামনের দিনের অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকেও কঠিন করে তুলছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউট

ইরানের পারমাণবিক নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া: আরাঘচি