সৌদিকে ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল মজুতের সুযোগ দিচ্ছে জাপান

সিটিজেন জার্নাল ডেস্ক

জ্বালানি খাতে সম্পর্ক আরও জোরদার করতে সৌদি আরবকে অতিরিক্ত ১ কোটি ৬০ লাখ (১৬ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল সংরক্ষণের সুবিধা দিতে আগ্রহ প্রকাশ করেছে জাপান। একই সঙ্গে নিজেদের মজুতের জন্য সৌদি আরবের কাছ থেকে আরও ৮০ লাখ (৮ মিলিয়ন) ব্যারেল পর্যন্ত তেল কেনার পরিকল্পনাও করছে দেশটি। শুক্রবার (২০ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৯ নভেম্বর সৌদি আরবের জ্বালানি এবং শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী রিয়োসেই আকাজাওয়ার মধ্যে এক ভার্চুয়াল বৈঠকের পর এ ঘোষণা আসে। বৈঠকে দুই মন্ত্রী নিজ নিজ দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী কৌশলগত সম্পর্কের কথা তুলে ধরে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।
এর আগে চলতি বছরের মে মাসে গঠিত যৌথ টাস্ক ফোর্সের আলোচনার সূত্র ধরে সৌদি আরব আবারও স্পষ্ট করেছে, তারা জাপানকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য তেল সরবরাহের মাধ্যমে জাপানের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে, দীর্ঘদিন ধরে স্থিতিশীলভাবে তেল সরবরাহ অব্যাহত রাখায় সৌদি আরবের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে টোকিও। এরই মধ্যে জাপানে অবস্থিত যৌথ তেল মজুদের ট্যাঙ্কগুলো আবারও পূর্ণ করার কাজ শুরু করেছে সৌদি আরব।
২০১০ সালে দুই দেশের মধ্যে যৌথ অপরিশোধিত তেল মজুদ প্রকল্পটি যাত্রা শুরু করে। প্রকল্পটির দীর্ঘমেয়াদী গুরুত্ব এবং সাম্প্রতিক সময়ে এর কার্যকারিতা বিবেচনায় নিয়ে জাপান সীমিত সময়ের জন্য তাদের জাতীয় সংরক্ষণাগারগুলোতে সৌদি আরবকে এ বাড়তি ১ কোটি ৬০ লাখ ব্যারেল তেল রাখার সুযোগ দিতে চাইছে। আগে থেকেই সেখানে সৌদি আরবের ৮০ লাখ ব্যারেল তেল রাখার ব্যবস্থা ছিল। নতুন এ সুবিধার ফলে জাপানে সৌদি আরবের মোট তেল মজুদের সক্ষমতা বেড়ে ২ কোটি ৪০ লাখ ব্যারেলে দাঁড়াবে। পাশাপাশি বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে এবং প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে জাপান নিজস্ব মজুদের জন্য ৮০ লাখ ব্যারেল সৌদি তেল কিনবে।
শুধু দ্বিপাক্ষিক মজুদই নয়, পুরো এশিয়ার জ্বালানি নিরাপত্তা বাড়াতেও একসঙ্গে কাজ করবে রিয়াদ ও টোকিও। ৮ অক্টোবর মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থাপিত ‘তেল মজুত শক্তিশালীকরণের জন্য আজেক মন্ত্রী পর্যায়ের কর্ম পরিকল্পনা’-র ভিত্তিতে জাপানের ‘পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় এ সহযোগিতা এগিয়ে নেওয়া হবে। এ কর্মসূচির মাধ্যমে এশিয়াজুড়ে তেল মজুদের প্রাতিষ্ঠানিক কাঠামো ও অবকাঠামো তৈরি, তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার এবং জরুরি পরিস্থিতিতে পারস্পরিক সমন্বয়ের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করা হয়েছে।
বৈঠক শেষে ২ মন্ত্রীই দুই দেশের মধ্যকার এ চলমান যোগাযোগকে স্বাগত জানান এবং কৌশলগত জ্বালানি অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিদ্যমান যৌথ তেল মজুদ প্রকল্পটিকে আরও উন্নত করতে এবং জ্বালানি সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে উভয় দেশ আগামীতেও আলোচনা চালিয়ে যাবে বলে জানানো হয়েছে।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি

ইরাকে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৪