বাংলাদেশে আসার পথে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক জব্দ

সিটিজেন জার্নাল ডেস্ক

৪০৫ টন রাসায়নিক পদার্থ ‘সোডিয়াম পারক্লোরেট’ এবং লাখ লাখ অনিবন্ধিত ফোরজি এলটিই সিম কার্ডসহ বাংলাদেশগামী একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। এই রাসায়নিক পদার্থ রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি তৈরিতে ব্যবহৃত হয়।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র কমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের জাহাজটি চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে আসছিল। গত ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলীয় জলসীমায় ইন্দোনেশীয় নৌবাহিনী জাহাজটিকে আটক করে।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ওয়াসপাদার এক প্রতিবেদনে বলা হয়েছে, এমভি স্টার লাইন জাহাজটি ৩৬টি কন্টেইনার বহন করছিল। এর মধ্যে ১৫টি কন্টেইনারে স্ট্র্যাটেজিক অক্সিডাইজার সোডিয়াম পারক্লোরেট নামক রাসায়নিক পদার্থ ছিল, যার মোট ওজন ৪০৫ টন। আর ৫৪টি প্যালেটে লাখ লাখ অনিবন্ধিত ফাঁকা ফোরজি এলটিই সিম কার্ড ছিলো।
ইন্দোনেশিয়ার নৌ আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ান জানান, সোডিয়াম পারক্লোরেট একটি কৌশলগত অক্সিডাইজিং এজেন্ট। এটি রকেট ও ক্ষেপণাস্ত্রের জ্বালানি উৎপাদনে ব্যবহৃত হয়।
জব্দ করা এই বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বলে জানান তিনি।
আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী, জাহাজটির ৮ নভেম্বর দুপুর ১২টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তার আগেই ইন্দোনেশিয়ার নৌবাহহিনী এটি জব্দ করে।
এই চালানটি বাংলাদেশে কার কাছে পাঠানো হচ্ছিল এবং এর প্রকৃত মালিক কে তা জানান যায়নি। এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র রহস্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জাহাজের ক্রু, পণ্যের বিবরণীর গরমিল এবং এসব সামগ্রীর চূড়ান্ত প্রাপক কারা ছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।
সূত্র: ওয়াসপাদা

ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলায় রুশ পন্যবাহী জাহাজে আগুন