নির্বাচনে রিপাবলিকানদের পেছনে টাকা ঢালা বোকামি ছিল: ইলন মাস্ক

সিটিজেন জার্নাল ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পেছনে ঢালাওভাবে টাকা খরচ করেও কাঙ্ক্ষিত ফল না মেলায় হতাশা লুকাননি ইলন মাস্ক। প্রায় ৫০ কোটি ডলার খরচের পর এখন তার মনে হচ্ছে, এত অর্থ ব্যয় করাটা বুদ্ধিমানের কাজ হয়নি। বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে অনলাইনে যুক্ত হয়ে নিজের এ অনুভূতির কথা জানান টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা।
মাস্ক বলেন, এত টাকা খরচ করে এর বিনিময়ে তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে। তবে তার ধারণা, তিনি আর্থিক সহায়তা না দিলে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় আরও বড় হতে পারত। একই সঙ্গে এবারের ফলাফলে এটাও স্পষ্ট হয়েছে, শুধু নির্বাচনি প্রচারে বিপুল অর্থ ব্যয় করলেই জয় নিশ্চিত হয় না। মাস্ক বলেন, সম্ভবত সময়কে পেছনে ফিরিয়ে নিতে পারলে আমি কম অর্থ খরচ করতাম।
রয়টার্সের তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৫০ কোটি ডলার ঢেলেছেন মাস্ক। তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল টেক্সাসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখা। টেক্সাস মাস্কের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, টেসলা ও স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কার্যক্রম এ অঙ্গরাজ্যে রয়েছে। পাশাপাশি দুই প্রতিষ্ঠানের পরিকল্পিত চিপ উৎপাদন উদ্যোগের ক্ষেত্রেও টেক্সাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কিন্তু ভোটের মাঠে সেই হিসাব মেলেনি। রিপাবলিকানরা প্রত্যাশিত ফল পায়নি, উল্টো ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। টেক্সাসেও রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয় তুলে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। এ হার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ব্যাপক অর্থ ব্যয় করেছিলেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস

বুলগেরিয়ায় ভয়াবহ সাইবার হামলা, ৬২ মিলিয়ন পৃষ্ঠার সরকারি নথি চুরি