চলতি সপ্তাহে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক

চীনে চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিমের উপস্থিতি নির্ভর করছে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সিদ্ধান্তের ওপর। বৈঠকটি হলে ৭ বছর পর আবারও মুখোমুখি হবেন ট্রাম্প ও কিম।
সোমবার (১৬ নভেম্বর) এপেক সম্মেলনে যোগ দিতে চীন সফরের আগে এ কথা জানান তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, কিম জং উনের সঙ্গে বৈঠক হলে সেটি চীনেই হবে। তবে কিমের উপস্থিতি শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। কিম জং উনের সঙ্গে বৈঠক হলে ভালোই হবে। অনেক কিছু অর্জনের সুযোগ আমাদের রয়েছে।
অন্যদিকে, উত্তর কোরিয়া জানিয়েছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন তারা দেখছে না। একই সঙ্গে ওয়াশিংটনের বৈরী নীতিরও সমালোচনা করেছে পিয়ংইয়ং।
এর আগেও এশিয়া সফরের সময় কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প, যদিও শেষ পর্যন্ত সেই বৈঠক হয়নি।
২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছিলেন ট্রাম্প। সরাসরি কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে ওই বৈঠকগুলো ছিল নজিরবিহীন। তবে এসব উদ্যোগ কিমকে তার পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করাতে ব্যর্থ হয়।

ক্ষমতা ছাড়ার আগে কিউবার বিষয়টি শেষ করতে চাই: ট্রাম্প