মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বদলে গেলো যুবকের চেনার দুনিয়া

সিটিজেন জার্নাল ডেস্ক

মস্তিষ্কে সফল একটি অস্ত্রোপচার জীবন বাঁচালেও ২৮ বছর বয়সী এক যুবকের পৃথিবীকে দেখার ভঙ্গিটাই পুরোপুরি পাল্টে দিয়েছে। গত দুই বছর ধরে কার্ল নামের এ যুবক এমন এক অদ্ভুত ও বিরল দৃষ্টি সমস্যায় ভুগছেন, যেখানে মানুষের মুখের অবয়বে মানুষ ও পশুর এক অদ্ভুত মিশ্রণ দেখতে পান তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউজউইক এবং ‘কর্টেক্স’ নামের আন্তর্জাতিক গবেষণা জার্নালে এ চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই চিকিৎসকদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
ঘটনার শুরু প্রায় দুই বছর আগে। কার্লের মস্তিষ্কের ডান দিকের পোস্টেরিয়র টেম্পোরাল লোবে একটি জটিল ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ বা ধমনী ও শিরার অস্বাভাবিক জট ছিল। সেটি অপসারণের জন্যই তার ব্রেন সার্জারি করা হয়। চিকিৎসায় টিউমার বা জট তো দূর হলো, কিন্তু মুখাবয়ব চেনার জন্য মস্তিষ্কের যে অংশটি কাজ করে, সেখানে অস্ত্রোপচারের পর থেকেই দেখা দেয় বিপত্তি।
এখন প্রায়ই কার্লের চোখের সামনে এক অদ্ভুত বিভ্রম তৈরি হয়। তিনি যখনই চারপাশের মানুষের দিকে তাকান, তখন তাদের মুখের ওপর যেন তার পোষা বিড়াল ‘লুনার’ অবয়ব ভেসে ওঠে। কখনো আবার মানুষের মুখের ওপর লুনার বাদাম আকৃতির চোখ, বড় বড় মণি আর ডোরাকাটা দাগগুলো দেখতে পান তিনি। আবার উল্টো ঘটনাও ঘটে। নিজের বিড়াল লুনার মুখের দিকে তাকালেও অনেক সময় তার চোখে মানুষের কোনো পরিচিত মানুষের চোখ বা মুখের অন্য কোনো বৈশিষ্ট্য চলে আসে। চোখের সামনে ঘটে চলা দৃশ্যগুলো কোনো ছোটখাটো বিষয় নয়, কখনো কখনো একটানা কয়েক ঘণ্টা, এমনকি সারাদিনও স্থায়ী হয়।
এ ব্যতিক্রমী ঘটনাটি নিয়ে গবেষণা করেছেন ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডাচেইন। কর্টেক্স জার্নালে কার্লের এ অদ্ভুত চিকিৎসা ইতিহাস নথিভুক্ত করতে সাহায্য করেছেন তিনি। নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ডাচেইন বলেন, মস্তিষ্ক পরিচিত মুখগুলোর বিস্তারিত স্মৃতি সংরক্ষণ করে। কার্লের ক্ষেত্রে, তিনি যখন মানুষ বা তার বিড়ালসহ অন্য কোনো মুখের দিকে তাকান, তখন সেই সংরক্ষিত স্মৃতিগুলোর বৈশিষ্ট্য সামনে ভেসে ওঠে বলে মনে হয়।
চিকিৎসা বিজ্ঞানে এ বিরল অবস্থার নাম ‘প্রোসোপোমেটামর্ফপসিয়া’। এ সমস্যায় আক্রান্তরা মানুষের মুখাবয়ব স্বাভাবিকভাবে দেখতে পান না। মুখের নানান বৈশিষ্ট্য তাদের চোখে অস্বাভাবিকভাবে প্রসারিত, ভুল জায়গায় বসানো কিংবা আকারে অনেক বড় বা ছোট মনে হয়। ক্ষেত্রবিশেষে মানুষের ত্বকের রঙ ও তার বিন্যাস নিয়েও বিভ্রান্তি তৈরি হতে পারে।
সাধারণত স্ট্রোক, ব্রেন টিউমার, মাথায় মারাত্মক আঘাত, মৃগী রোগ কিংবা মস্তিষ্কের মুখ চেনার নির্দিষ্ট অংশে অস্ত্রোপচারের ফলে এ জটিলতা তৈরি হতে পারে। তবে এ ধরনের বিভ্রমের সুনির্দিষ্ট কারণ সব সময় চিকিৎসকদের কাছেও স্পষ্ট থাকে না। কার্লের এ ঘটনা গবেষকদের সামনে নতুন দুয়ার খুলে দিয়েছে, যা ভবিষ্যতে মানব মস্তিষ্কের জটিল কার্যপ্রণালী এবং মুখ চেনার স্মৃতি প্রক্রিয়াকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে।
সূত্র: নিউজউইক

আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু