সেঞ্চুরিয়নে প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৩ রানে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেঞ্চুরিয়নে প্রথম দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৩ রানে
এইডেন মার্করামকে ফিরিয়ে উদযাপনে বাংলাদেশ দল

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনটা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বললে ভুল হবে না। প্রথমে বাংলাদেশকে ৯১ রানে অলআউট করে তারা। এরপর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে প্রোটিয়ারা। ১ উইকেট হারিয়ে ৮৮ রানে দিন শেষ করেছে। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে আছে মাত্র ৩ রানে।

বল হাতে বাংলাদেশ দল প্রথম সাফল্য পায় ইনিংসের দশম ওভারে। ওভারের প্রথম বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন এইডেন মার্করাম। এবাদত হোসেনের বলে আউট হন মার্করাম। তিনি করেন ২৩ বলে ২১ রান।

১১তম ওভারে খালেদ আহমেদের বলে প্রথম স্লিপে জুবাইর হামজার ক্যাচ মিস করেন তাওহীদ হৃদয়। দিন শেষে হামজা ৯ এবং অ্যাকারম্যান ৪৬ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ দল সিরিজের দ্বিতীয় টেস্টটি খেলতে নেমেছে বিশেষজ্ঞ চার পেসার নিয়ে। চার পেসার হলেন- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

প্রথম দিনে চার বোলারের মধ্যে শরিফুল ৪ ওভারে দিয়েছেন ২৯ রান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৩৩ ওভার ৩ বল খেলে ৯১ রানে অলআউট হয়। দুই অঙ্কের ঘরে রান করেন মাত্র তিন ব্যাটার। মাহফিজুল ইসলাম রবিন (২৩), তাওহীদ হৃদয় (১৯) ও মুমিনুল হক (১৮)।

৩টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেন।

সেঞ্চুরিয়নে বৃষ্টির কারণে ভেসে যায় পুরো এক সেশন। প্রথম দিনে মোট খেলা হয়েছে ৫০ ওভার ৩ বল। তাও শেষ দিকে আকাশ মেঘলা থাকায় ফ্লাড-লাইট জ্বালিয়ে খেলা চলে বেশ কিছুক্ষণ।

/টিই/