ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বন্ধু নন পুতিন: মার্কিন গোয়েন্দাপ্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্টের মন্তব্যের পক্ষে অবস্থান নিতে গিয়ে বেশ চাপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেটন।
এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে সাংবাদিক ক্লেটনকে প্রশ্ন করেন, ভ্লাদিমির পুতিন কি যুক্তরাষ্ট্রের বন্ধু? কারণ ট্রাম্প বলেছেন যে তিনি এ প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এর জবাবে ক্লেটন ট্রাম্পের সাম্প্রতিক কূটনৈতিক বৈঠককে ঐতিহাসিক এবং তার মন্তব্যকে যথাযথ বলে উল্লেখ করেন। তবে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ভ্লাদিমির পুতিন কি আমেরিকার বন্ধু? কিন্তু ইউক্রেন ইস্যুতে তিনি আমেরিকার বন্ধু নন। মোটেই না।
১৯ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত এপেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো এক গোলটেবিল বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে ২০২৫ সালের আগস্টে আলাস্কায় পুতিনকে আতিথ্য দিয়েছিলেন ট্রাম্প। শেনজেনে পুতিনকে দেখে ট্রাম্প বলেছিলেন, উনি কে? উনি আমার বন্ধু। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুতিনের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনেও তিনি লেখেন, আমার বন্ধু।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে ওয়াশিংটন কিয়েভকে বিপুল সামরিক সহায়তা দিয়ে এলেও ট্রাম্পের সময়ে তা কমে এসেছে। বরং চুক্তিতে পৌঁছাতে না পারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করেছেন ট্রাম্প। তার এমন অবস্থানে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেই অসন্তোষ দেখা দিয়েছে। বিদায়ী মার্কিন প্রতিনিধি ডন বেকন বলেন, ঐতিহ্যগতভাবে, রিপাবলিকানরা রাশিয়া ও চীনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম, এবং আমরা সেইসব দেশের পাশে দাঁড়িয়েছি যারা আমাদের মূল্যবোধের অংশীদার।
তবে সমালোচনার মুখেও রবিবার (২২ নভেম্বর) সিএনএন ও এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের পাশেই দাঁড়িয়েছেন জে ক্লেটন। পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমাতে বিশ্বের তিন পরাশক্তিকে এক টেবিলে আনার জন্য ট্রাম্পের প্রশংসা করেন। মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, এটা নিশ্চিত করা উচিত যে বিশ্বের তিনটি পারমাণবিক শক্তিধর দেশ একত্রিত হয়ে বলছে আমরা ওই পথে এগোব না। যদিও সমালোচকদের মতে, ওই বৈঠক থেকে পারমাণবিক ঝুঁকি কমানোর বিবৃতি এলেও কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি। ক্লেটন জানিয়েছেন, সেই প্রেক্ষাপটে, প্রেসিডেন্ট ট্রাম্প যে ভাষাই ব্যবহার করতে চান না কেন, আমি তাকে পুরোপুরি বিশ্বাস করি।
সূত্র: আল জাজিরা

নতুন বছরে ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের