কোরআন হাতে শপথ নেবেন নবনির্বাচিত সিনেটর এল-সায়েদ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
কোরআন হাতে শপথ নেবেন নবনির্বাচিত সিনেটর এল-সায়েদ
মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ

জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে শপথ নেওয়ার সময় পবিত্র কোরআন হাতে রাখতে পারেন মিশিগান থেকে সদ্য নির্বাচিত ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সায়েদ। ২০২৭ সালের শুরুতে আনুষ্ঠানিক এ শপথ গ্রহণ সম্পন্ন হলে, তা মার্কিন রাজনীতির ইতিহাসে মুসলিম প্রতিনিধিত্বের এক নতুন ও স্মরণীয় অধ্যায়ের সূচনা করবে।

১২ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম এনপিআরের এক অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে নিজের এ পরিকল্পনার কথা জানান এল-সায়েদ।

তবে শপথের দিন ঠিক কোন কোরআনটি তিনি ব্যবহার করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। এ ক্ষেত্রে দুটি বিশেষ কোরআনের কথা ভাবছেন এ নবনির্বাচিত সিনেটর। এর প্রথমটি হলো যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা ঐতিহাসিক কোরআন। এর আগে ২০০৭ সালে সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন তার আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় এটিই ব্যবহার করেছিলেন। এল-সায়েদের পছন্দের তালিকায় থাকা দ্বিতীয়টি হলো মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা একটি প্রাচীন পাণ্ডুলিপি।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হন আবদুল এল-সায়েদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি প্রথম কোনো মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হওয়ার ইতিহাস গড়েছেন।

/এমএকে/