শিরোনাম

মার্কিন রণতরীর ক্রুদের মধ্যে সংঘর্ষ, ৭ নৌসেনা নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন রণতরীর ক্রুদের মধ্যে সংঘর্ষ, ৭ নৌসেনা নিহত
মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন

দীর্ঘ সময় ধরে সমুদ্রে আটকে থাকার ক্ষোভ থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ভয়াবহ এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে ঘটা এ সংঘর্ষে অন্তত সাতজন নৌসেনা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আধুনিক যুগে সবচেয়ে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকা এ রণতরীর ভেতরে নাবিকদের মানসিক চাপ ও অস্থিরতা যে কতটা চরমে পৌঁছেছে, এ ঘটনাই তার প্রমাণ।

সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির একটি সূত্রের বরাত দিয়ে জানা যায়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টার জাহাজ পরিদর্শনের সময় এ অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়। টানা দীর্ঘসময় মোতায়েন নিয়ে নাবিকদের পরিবারগুলো বেশ কিছুদিন ধরেই প্রতিবাদ জানাচ্ছিল। সেই অসন্তোষ মেটানো এবং নাবিকদের শান্ত করার উদ্দেশ্যেই উপদেষ্টা জাহাজে গিয়েছিলেন। কিন্তু তিনি যখন কর্মীদের একটি সমাবেশে বক্তব্য রাখছিলেন, তখন ক্ষুব্ধ নাবিকরা তাকে তীব্র ধিক্কার জানান এবং তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারেন।

মুহূর্তের মধ্যেই এ ক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকদের নিজেদের মধ্যেই ধারালো অস্ত্র ও ছুরি নিয়ে ভয়াবহ সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন কর্মী নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। জানা গেছে, বর্তমানে বিশাল রণতরীটির ভেতরের সার্বিক পরিস্থিতি চরম উত্তেজনাকর ও থমথমে হয়ে আছে।

ইউএসএস আব্রাহাম লিঙ্কন গত ২৬৩ দিন ধরে ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে। জুলাই মাসে ওমানে খুব অল্প সময়ের একটি বিরতি ছাড়া জাহাজটি টানা ২০৮ দিন গভীর সমুদ্রে কাটিয়েছে। এটি আধুনিক নৌ-ইতিহাসে যেকোনো মার্কিন রণতরীর জন্য দীর্ঘতম মোতায়েন। ইরানের বিরুদ্ধে একটি নৌ অবরোধ কার্যকর করার উদ্দেশ্যেই মূলত তাদের এই মিশন পরিচালিত হচ্ছে। এটি এখন খোদ মার্কিন নৌবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নাবিকদের নিরাপত্তার জন্যই বড় বিপর্যয় ডেকে এনেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/