আমরা যা চাই তা পেলেই চুক্তিতে স্বাক্ষর করবো: ট্রাম্প

সিটিজেন ডেস্ক

যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা কাছাকাছি চলে এসেছেন। তবে আমি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা যা যা চাই তার সবকিছুই পাব বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (২৩ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র লাভ করা থেকে বিরত রাখা সম্ভব হবে এবং তাদের মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম যাতে সন্তোষজনক উপায়ে সামাল দেওয়া যায়, তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আমি কেবল এমন একটি চুক্তিতেই স্বাক্ষর করব, যেখানে আমরা যা যা চাই তার সবকিছুই পাব।
এর আগে, হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ওয়াশিংটন খুব দ্রুত ইরান যুদ্ধের অবসান ঘটাবে।
তিনি বলেন, তারা (ইরান) যুদ্ধ নিয়ে ক্লান্ত। এজন্য একটি চুক্তিতে আসতে তারা মরিয়া। তাদের (ইরানের) মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে। কিন্তু আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেব না।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানে আমরা অসাধারণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই এই কাজটি শেষ করে ফেলব। তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আশা করি আমরা খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করব।

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে: ট্রাম্প