শিরোনাম

ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ দ্রুত শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের তিনি বলেন, ওয়াশিংটন খুব দ্রুত ইরান যুদ্ধের অবসান ঘটাবে।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) যুদ্ধ নিয়ে ক্লান্ত। এজন্য একটি চুক্তিতে আসতে তারা মরিয়া। তিনি আরও বলেন, ‘তাদের (ইরানের) মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে। কিন্তু আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেব না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘(ইরানে) আমরা অসাধারণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই এই কাজটি শেষ করে ফেলব। তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আশা করি আমরা খুব সুন্দরভাবে কাজটি সম্পন্ন করব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট মঙ্গলবার একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব পাশ করার পক্ষে ভোট দিয়েছে। যার মাধ্যমে রাষ্ট্রপতি কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ থাকবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/