হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

সিটিজেন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্টের বাস ভবন হোয়াইট হাউসের কাছে গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির কাছে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর ১৭তম স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের কাছে হোয়াইট হাউসের একটি গেটে এক ব্যক্তি এসে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। এ সময় সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় একজন পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি বন্দুকধারীর গুলিতে নাকি পাল্টা গুলির সময় আহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। আমাদের কোনো সদস্য আহত হননি।
এ ঘটনার পরপরই হোয়াইট হাউসে সাময়িক লকডাউন জারি করা হয়েছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ঘটনাস্থলে এফবিআই সদস্যরা সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে।

ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র