ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প

ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে: ট্রাম্প
সিজেডএন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাত আর বেশি দিন স্থায়ী হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৬ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, খুব শিগগিরই এই যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। তবে একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীতে কিছু অত্যাধুনিক অস্ত্রের জোগান কমে আসার বিষয়টিও তিনি স্বীকার করে নিয়েছেন।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে টানা পাঁচ মাসের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে থাকা দীর্ঘপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুতের বড় একটি অংশ ফুরিয়ে এসেছে। অস্ত্রের এই সংকট নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে কিছু শক্তিশালী অস্ত্রের অফুরন্ত সরবরাহ রয়েছে, তবে অন্য কিছু অস্ত্রের মজুত সত্যিই সীমিত। এই ঘাটতি মেটাতে প্যাট্রিয়ট ও টমাহকের মতো বিশ্বখ্যাত ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন কারখানা তৈরি করছে বলেও তিনি জানান।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ও অস্ত্র সংকটের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৩.৪৮ ডলারে গিয়ে ঠেকেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৮.৮৪ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স

রবিবাবের মধ্যেই ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের