ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই: রুবিও

সিটিজেন জার্নাল ডেস্ক

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর ইরান ইস্যুতে অনেকটাই সুর নরম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েকদিন আগে ইরান যুদ্ধ কার্যত শেষ হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। এবার ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর প্রয়োজন নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, ইরানের অর্থনীতির ওপর মার্কিন চাপই যথেষ্ট কার্যকর হচ্ছে।
যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যেই মঙ্গলবার (১০ নভেম্বর) তার এ বক্তব্য এলো।
এর আগে আট মাস ধরে চলা যুদ্ধের সমাধানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তার ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পর প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে রুবিও বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমাদের অর্থনৈতিক অভিযান এতটাই ধ্বংসাত্মক যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। আজ এখানে আমাদের মিত্রদেরও আমি এ কথাই বলেছি।’
হরমুজ প্রণালিতে জ্বালানি ট্যাঙ্কারে অজ্ঞাত হামলা ও মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর সম্প্রতি ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর আগে গত আগস্টে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আগে থেকেই বিপর্যস্ত ইরানের অর্থনীতিকে আরও চাপে ফেলাই এ অভিযানের অন্যতম লক্ষ্য।
এদিকে সংঘাতের অবসানে আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একইসঙ্গে অচলাবস্থা অব্যাহত থাকলে অর্থনীতিতে যে ক্ষতি হবে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।
তিনি বলেন, আমাদের এখন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’- এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এই পরিস্থিতি আমাদের দেশগুলোর অর্থনীতিতে গভীর চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, ‘সংঘাতের অবসানের পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং বিশ্বজুড়ে দেশটির হুমকি মোকাবিলা করতে সর্বাত্মক কূটনৈতিক উদ্যোগ দেখতে চাই আমরা। একইসঙ্গে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে।’
সূত্র: আরব নিউজ

মাটির নিচে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন ইরানের