২৭ দিন পর হামের প্রাদুর্ভাবে একদিনে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ৯৪৫ জন আক্রান্ত হয়েছে। এর আগে, গত ২৯ মে হাম ও এর উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৪ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৬০৫টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৯৮টি শিশু মারা গেছে।
এদিকে, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০টি শিশু। একইসঙ্গে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৬টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬ হাজার ৬৫৩। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৪৪২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮০ হাজার ৪৯৭ রোগী, যাদের মধ্যে ৭৬ হাজার ৭৮৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু