শিরোনাম

আবার ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আবার ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু
প্রতীকী ছবি

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সরকার। আগ্রহীরা আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি।

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা ও সিলেট থেকে আবেদন করা যাবে।

এ সময় মেডিকেল ভিসার প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে এর পরিধি আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

/এফআর/