বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

কৃষিবিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ৯ সাংবাদিক। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম (বিএআরএফ) প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন– আজকের পত্রিকার সাইফুল মাসুম, সমকালের জাহিদুর রহমান, জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক ডিএম নাজমুল হুসাইন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, এটিএন নিউজের ফেরদৌস রহমান, যুগান্তরের ইয়াসিন রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।
আয়োজকেরা জানান, কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি এবং কৃষি সাংবাদিকতাকে উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কার চালু করা হয়েছে। এ জন্য সাংবাদিকদের কাছ থেকে ২০২৫ সালে প্রকাশিত প্রতিবেদন আহ্বান করা হয়। জমা পড়া শতাধিক প্রতিবেদনের মধ্য থেকে বিচারকেরা সেরা ৯টি প্রতিবেদন নির্বাচন করেন।
বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম ও বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।

স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যে সাংবাদিক ফোরামের ক্ষোভ