বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোন সেশনজট থাকবে না: শিক্ষামন্ত্রী

বরিশাল সংবাদদাতা

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো সেশনজট থাকবে না। সরকারদায়িত্ব পালনের জন্যই বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে বরিশাল অঞ্চলের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে নকল নামক জিনিসটি আর নেই। আমরা এখন শিক্ষার মান উন্নয়নে কী করা যায়, সে বিষয়গুলো নিয়ে কাজ করছি। এ বিষয়ে সারাদেশের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছি।
তিনি বলেন, শিক্ষক নিয়োগসংক্রান্ত যেসব মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন আটকে ছিল, সেগুলো মহামান্য আদালত বিবেচনায় নিয়েছেন।
এহছানুল হক বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে যে শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হচ্ছে। সকল পাবলিক পরীক্ষার ফলাফল দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর দ্রুত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো সেশনজট থাকবে না।
তিনি বলেন, আমরা জোর করে ক্ষমতায় থাকতে চাই না। যতদিন দায়িত্বে থাকবো, সিংহের মতো থাকবো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে ছাড়বো, ইনশাআল্লাহ।

এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার সিদ্ধান্ত