ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক

এবারও বর্ষাকাল শুরু হতেই বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। দেশের ৫৮টি জেলায় ছড়িয়েছে ভাইরাসজনিত এ জ্বর। এতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫৭ জন রোগী।
বুধবার (২৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (বুধবার) পর্যন্ত ডেঙ্গুতে মোট ১১ জন মারা গেছেন। চলতি জুন মাসে সবচেয়ে বেশি ৬ জন মারা গেছেন। এ ছাড়া, মে মাসে ১ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং জানুয়ারিতে ২ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু, হাসপাতালে ২২০ জন