ড্রেন নির্মাণ কাজের সময় দেয়াল ধস, শ্রমিক নিহত

বরিশাল সংবাদদাতা

বরিশালে ড্রেনের নির্মাণ কাজ চলাকালে পাশের একটি দেয়াল ধসে পড়ে জোবায়ের ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টার দিকে নগরীর পুলিশ লাইনস এলাকার ওয়াইডব্লিউসি গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ইসলাম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো কয়েকজন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়তে শুরু করলে সেখানে কর্মরত তিন শ্রমিকের মধ্যে দুইজন দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন। তবে জোবায়ের ইসলাম হোঁচট খেয়ে ড্রেনের ভেতরে পড়ে যান। এ সময় ধসে পড়া দেয়ালের একটি বড় অংশ তার পিঠের ওপর এসে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জোবায়ের ইসলামকে মৃত ঘোষণা করেন।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করেই ড্রেন নির্মাণকাজ পরিচালনা করা হচ্ছিল। কাজ শুরুর আগে দেয়ালের ঝুঁকি মূল্যায়ন এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো বলে মনে করেন তারা।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার মো. অভি বলেন, প্রায় সাড়ে তিন ফুট গভীর করে ড্রেন খনন করা হয়েছিল। দেয়ালটি ধসে পড়ার কোনো আশঙ্কা ছিল বলে মনে হয়নি। কী কারণে হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ল, তা বুঝতে পারছি না।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেলো বাবা-মা-মেয়ের