শিরোনাম

টানা ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
টানা ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের
সংবাদ সম্মেলনে কথা বলছেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ

চলমান আন্দোলন বেগবান করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনের কর্মসূচি প্রণয়ন করেছে এগারো দলীয় জোট। এসব কর্মসূচির মূল দাবি জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি করা ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১-৫ জুলাই পর্যন্ত সকল জেলা ও মহানগরে সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়েছে, ২৩, ২৪, ২৫ জুলাই জেলা ও মহানগরসমূহে চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানে স্মৃতিচারণমূলক সমাবেশসহ ৫ আগস্ট সারাদেশের সকল জেলা উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে।

/এসবি/