হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৫০০ ছাড়ালো

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৫০০ ছাড়ালো
নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাবে দেশে জুড়ে শিশু মৃত্যুর সংখ্যা ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ (শনিবার) সকাল আটটা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে মারা গেছে আরও ১২ শিশু। তাদের মধ্যে ঢাকায় চার, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশাল ও ময়মনসিংহে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৮৬ শিশু মারা গেছে। আর এই রোগের উপসর্গ নিয়ে আরও ৪২৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯ হাজার ৩৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ হাজার ১১ জন।

ভ্যাকসিন নিলেই যে হাম হবে না, তা বলা যায় না: স্বাস্থ্যমন্ত্রী