হামের প্রাদুর্ভাবে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৯৯৪

নিজস্ব প্রতিবেদক

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৮৯৪ এবং নিশ্চিত হামে আরও ১০০ শিশু মারা গেছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। তাদের মধ্যে কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় একজন করে শিশুর মৃত্য হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৫৫ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ১ হাজার ৪৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯৫৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (রবিবার) পর্যন্ত মোট ১ লাখ ৮৩ হাজার ৮৪৪ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৬৮ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ৩৮ হাজার ৭৭২ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৯০০ ছাড়ালো