পেশাগত মর্যাদার দাবিতে মানববন্ধনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভরা

নিজস্ব প্রতিবেদক

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভরা। বৃহস্পতিবার (৭ মে) সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের (ফারিয়া) ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালায় এনএসআই ও পুলিশ। সেই অভিযানে বহু দালালদের সঙ্গে ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও আটক করা হয়। যারা হাসপাতাল ভিজিটের জন্য বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের বাইরে হাসপাতাল চত্বরে অবস্থান করছিলেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাদের ছেড়ে দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ওই ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ফারিয়ার সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমরা দেশের স্বাস্থ্যখাতে কাজ করি। দেশে উৎপাদিত ঔষধ সম্পর্কে, সেবনের বিধিনিষেধ চিকিৎসকদের অবগত করি। হাসপাতালে কোনও অনিয়ম-দুর্নীতির সাথে কোনোভাবেই আমাদের কেউ সম্পৃক্ত নয়। তবুও আমাদের শুনতে হয়, আমরা দালাল। হাসপাতালে কোন রোগী বা চিকিৎসকের সঙ্গে আমরা প্রতারণা করেছি–এটি কেউ বলতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘যে সেক্টরটি বাংলাদেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই ফার্মা সেক্টরে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরি করে দিতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত এবং আমাদের মর্যাদা নিশ্চিত হয়। এই সেক্টরকে বাঁচাতে হলে এই নীতিমালা খুবই জরুরি।’
‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’– স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব।
তিনি বলেন, ‘আজকে আমাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এই মানববন্ধন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এ দেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং উচ্চশিক্ষিত অংশ। অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন, বরং তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি।’
হাবিবুর রহমান হাবিব আরও বলেন, ‘ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা আজ সংকটের মুখে। অনতিবিলম্বে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সব বাধা দূর করার আহ্বান জানাচ্ছি।’

রাজধানীতে গ্রেপ্তার ৫৪