শিরোনাম

মন্ত্রিসভায় নতুন ৪ সদস্য, রাতে শপথ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিসভায় নতুন ৪ সদস্য, রাতে শপথ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৪ জন নতুন সদস্য।

শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে তাদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নতুন সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, নতুন সদস্যদের যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন হতে পারে। সম্ভাব্য রদবদলের তালিকায় রয়েছে বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পরপরই নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথ আয়োজন করা হতে পারে।

মন্ত্রিসভায় নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সরকারের কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে।

/এসবি/