স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

সিজেডএন ডেস্ক

হাসপাতালে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদিয়ালা কারাগারের ১ নম্বর গেট দিয়ে ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের ছয় সদস্যের একটি দল তার সার্বিক শারীরিক অবস্থা পরীক্ষা করে। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা বলেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাকে হাসপাতালে না রেখে কারাগারে রাখাটাই নিরাপদ বলে মত দেন তারা।
চিকিৎসকদের এ মন্তব্যের পর কারা কর্তৃপক্ষের নিজস্ব তত্ত্বাবধানে তাকে পুনরায় আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে তাকে কারাগারের নিজস্ব সেলে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে কারা সূত্র।
সূত্র: জিও নিউজ

হাসপাতালে ইমরান খান