তামিমকে নিয়ে সিদ্ধান্ত টেস্টের দিন সকালে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ ভেন্যু ম্যাকাইতে আজ (২১ আগস্ট) অনুশীলন করেছে বাংলাদেশ দল। আগেরদিন অনুশীলনে চোট পাওয়া তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিম আজ অনুশীলন করেছেন।
আঙুলে স্ক্যান করিয়েছেন তানজিদ তামিম। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘মুশফিক ভাই ঠিক আছে। তামিমও আজকে ব্যাট করেছে। আশা করছি সকালে ভালো সিদ্ধান্ত নিতে পারবো।’
তামিমের খেলা নিয়ে আশাবাদী বাংলাদেশের অধিনায়ক, ‘সকালে আবার দেখবো। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে। আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ না খেললে)।’
ম্যাকাইয়ের উইকেটে বোলাররা সুবিধা পাবে মনে করছেন শান্ত। তিনি বলেন, ‘বাতাসের জন্য বোলাররা সাহায্য পাবেই, সুইং কিছুটা পেতে পারে। বাতাস যদি কাজে লাগাতে পারে বোলাররা, অবশ্যই তাদের জন্য ভালো সুযোগ থাকবে।’

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে একটি পরিবর্তন