শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে একটি পরিবর্তন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে একটি পরিবর্তন
একাদশে জায়গা ধরে রাখা লাবুশেন দ্বিতীয় টেস্টের উইকেট দেখছেন

টেস্ট শুরুর আগেরদিন একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া দল, এমনটি দেখা গেছে অতীতে। তবে এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে বলেছিলেন টসের সময় দেবেন চূড়ান্ত দল। অবশ্য এমন কথা বলার অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ার একাদশে পরিবর্তন এসেছে কেবল একটি। নাথান লায়নকে বাদ দেওয়ার ইঙ্গিত দিলেও সেই সিদ্ধান্ত নেয়নি অজি নির্বাচকরা। শনিবার (২২ আগস্ট) ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ এড়ানোর লক্ষ্যে নামবে কামিন্সের দল।

জ্যাক ওয়েদারল্ডের জায়গায় স্কোয়াডে ডাক পাওয়া ম্যাট রেনশ যুক্ত হয়েছেন একাদশে। এ ছাড়া ডারউইন টেস্টের দলে আর কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। ম্যাকাইতে ড্র হলেও তারা প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া করবে।

তিন নম্বর পজিশনে ব্যর্থতার মধ্যে থাকা মার্নাস লাবুশেন একাদশে জায়গা ধরে রেখেছেন। ২০২৩ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা রেনশ ব্যাট করেছিলেন মিডল অর্ডারে। এবার ওপেনিংয়ে ফিরছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

/টিই/