হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। তাদের মধ্যে উপসর্গ নিয়ে ৮৫৬ এবং নিশ্চিত হামে আরও ৯৯ শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৭৫ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৫৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (বৃহস্পতিবার) পর্যন্ত মোট ১ লাখ ৭২ হাজার ৪১৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ শিশু। এছাড়া, এই সময়ে মোট ১ লাখ ২৯ হাজার ৪৮৯ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৯০০ ছাড়ালো