হাম ও উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২২ জনে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (১৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন ও বরিশাল বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়। তবে এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮২৩ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৭ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৩১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত মোট ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৮ হাজার ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার (১৯ আগস্ট) পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৭৬ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন ছাড়পত্র পেয়েছেন।

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ৯১৮