‘এটা কি দ্বিতীয় বিভাগের ক্রিকেট’, পাকিস্তানের ব্যাটিং নিয়ে ভন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামলেও একই চিত্র। লর্ডসে ইংল্যান্ডের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। প্রথম ইনিংসে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল।
টেস্টে পাকিস্তানের টানা ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা বলেছেন, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
বিবিসির ‘টেস্ট ম্যাচ স্পেশাল’ এ ভন বলেন, ‘ইংল্যান্ডের বোলারদের মোটেও কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। এই পাকিস্তানি ব্যাটিং লাইনআপ সম্ভবত অনেক দিন ধরে দেখা সবচেয়ে সহজ ব্যাটিং লাইনআপ, যাদের বিপক্ষে বোলিং করা যায়।’
তিনি আরও বলেন, ‘আপনি আহত হওয়ার ভয় পাচ্ছেন না। এমন কোনো ব্যাটার নেই, যে আপনাকে চাপে ফেলবে। কেউ আপনার বোলিংয়ের পরিসংখ্যান নষ্ট করবে না। ব্যাপারটা যেন এমন- ‘আসুন, আসুন, কে উইকেট নিতে চান?’
পাকিস্তানের প্রথম ইনিংসে আজান আওয়াইজের ১০২ বলে ৪৬ রানই ছিল দলের পক্ষে সর্বোচ্চ। ভনের ভাষায়, ‘এটাই পাকিস্তানের ব্যাটিং। এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? কোনোভাবেই তারা এমন মানের ব্যাটিং করছে না, যাকে টেস্ট ম্যাচের ব্যাটিং লাইনআপ বলা যায়।’

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর