আজ প্রমিস ডে, প্রিয়জনকে যে প্রতিশ্রুতি দিতে পারেন

ফেব্রুয়ারি মানেই দিবসের ছড়াছড়ি আর, ভালোবাসার সুর। ভ্যালেন্টাইন সপ্তাহের প্রতিটি দিন নিজস্ব এক গল্প শোনায়। গোলাপের সুবাস, চকলেটের মিষ্টতা, প্রণয় প্রস্তাবের উত্তেজনা ও টেডি বিয়ারের আদুরে মুহূর্তের মধ্যে ‘প্রমিস ডে’ বা প্রতিশ্রুতির দিন আসে।
আজ ১১ ফেব্রুয়ারি, প্রমিস ডে। দিনটি কেবল দামি উপহার বা জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য নয়। এটি হলো মনের গভীর থেকে একে অপরের প্রতি বিশ্বাস ও দায়বদ্ধতা প্রকাশের দিন। ছোট একটি প্রতিশ্রুতি দিয়েও আপনার সম্পর্কের ভবিষ্যতের পথকে মসৃণ ও আনন্দময় করা সম্ভব। বড় প্রতিশ্রুতির চেয়ে ছোট ছোট অঙ্গীকার রাখা সম্পর্ককে আরও দৃঢ় করে। তাই আজকের প্রমিস ডেতে আপনার সঙ্গীর প্রতি এমন কিছু প্রতিশ্রুতি করুন, যা আপনাদের সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
‘আমি তোমার কথাগুলো মন দিয়ে শুনব’
প্রায়ই আমরা সঙ্গীর কথা কেবল উত্তর দেওয়ার জন্য শুনি, বোঝার জন্য নয়। এই প্রমিস ডেতে প্রতিজ্ঞা করুন, আপনি কেবল তার কথা শুনবেন না, বরং তার অপ্রকাশিত অনুভূতিগুলোও বোঝার চেষ্টা করবেন। একজন ভালো শ্রোতা হওয়া দীর্ঘস্থায়ী সম্পর্কের মূল চাবিকাঠি।
শত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার অঙ্গীকার
যান্ত্রিক জীবনে আমাদের যেনো সময়ই নেই। তবে দিনশেষে প্রিয়জনের সঙ্গে কিছু সময় কাটানোই সবচেয়ে বড় পাওয়া। প্রতিশ্রুতি দিন, প্রতিদিন অন্তত ১৫ মিনিট ফোন বা অন্য ব্যস্ততা থেকে দূরে থেকে একে অপরের সঙ্গে গল্প করবেন। এই ‘কোয়ালিটি টাইম’ সম্পর্ককে মানসিকভাবে আরও ঘনিষ্ঠ করবে।
সততার বাঁধন গড়ার প্রতিশ্রুতি
বিশ্বাস হলো সম্পর্কের প্রাণশক্তি। কোনো কিছু লুকানো বা অহেতুক ছলনা ছাড়াই সব সময় স্বচ্ছ থাকার অঙ্গীকার করুন। মনের সব দ্বিধা ও ভয় খোলামেলা আলোচনা করলে ভুল বোঝাবুঝি বা সন্দেহের কোনো সুযোগ থাকে না।
ত্রুটি গ্রহণের অঙ্গীকার
আমরা কেউই নিখুঁত নই। প্রত্যেকেরই কিছু ভালো এবং কিছু খারাপ দিক থাকে। প্রতিশ্রুতি দিন, সঙ্গীর ভুলগুলোকে বড় করে দেখবেন না, বরং তাকে যেমন, তেমনই ভালোবাসবেন। একে অপরের সীমাবদ্ধতা মেনে নিলে সম্পর্ক আরও দৃঢ় হয়।
যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি
সুখের সময় তো সবাই থাকে, কিন্তু কঠিন সময়ে ছায়ার মতো পাশে থাকা হলো প্রকৃত ভালোবাসা। জীবনে চড়াই-উতরাই থাকবেই; স্বাস্থ্য বা ক্যারিয়ারের কোনো সংকটে একে অপরের শক্ত খুঁটি হয়ে থাকার অঙ্গীকার করুন।
ব্যক্তিগত স্বাধীনতার সম্মান
ভালোবাসা মানে একে অপরকে খাঁচায় বন্দী করা নয়। প্রতিশ্রুতি দিন, সঙ্গীর শখ, বন্ধুপরিচিতি এবং ব্যক্তিগত স্পেসকে সম্মান করবেন।
সহনশীল হওয়ার অঙ্গীকার
ক্ষুদ্র অভিমানও সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে। ছোটখাটো বিষয়ে রাগ জমিয়ে না রেখে দ্রুত ক্ষমা করার এবং অতীতের ঝগড়া টেনে না আনার প্রতিশ্রুতি দিন। মনে রাখবেন, সম্পর্কের চেয়ে জেদ বড় হতে পারে না।
নতুন কিছু একসঙ্গে করার প্রতিশ্রুতি
একঘেয়েমি কাটাতে একসাথে নতুন কিছু করার চেষ্টা করুন– নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া, শখের কাজে অংশ নেওয়া, বা একসাথে নতুন কোনো পদ রান্না করা। এই ছোট বিষয়গুলো সম্পর্ককে আরও সুন্দর ও প্রাণবন্ত করবে।
পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার প্রতিশ্রুতি
ভালোবাসার চেয়ে বড় হলো শ্রদ্ধা। প্রতিশ্রুতি দিন, তর্কের সময়ও একে অপরের সম্মানের সীমা অতিক্রম করবেন না। একে অপরের মতামতের গুরুত্ব দিলে সম্পর্কের মর্যাদা ও গভীরতা আরও বাড়বে।
নিজেকে উন্নত করার অঙ্গীকার
সঙ্গীকে ভালো রাখার পাশাপাশি নিজেকেও শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার প্রতিশ্রুতি দিন। নিজের ভালো থাকা ছাড়া অন্যকে ভালো রাখা সম্ভব নয়। তাই আগে নিজেকে ভালো রাখার অঙ্গীকার করুন।