শিরোনাম

৫ সেপ্টেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৫ সেপ্টেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। আজ শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬১২ - চারটি যুদ্ধজাহাজ নিয়ে উপমহাদেশে নৌবাহিনী গঠন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

১৬৬৬ - গ্রেট ফায়ার অব লন্ডনের অবসান।

১৭৬৩ - ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।

১৯০৫ - রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি।

১৯৩৯ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা ঘোষণা করে।

১৯৬০ - রোম অলিম্পিক আসরে বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন মোহাম্মদ আলী।

১৯৭২ - ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরাইলিকে হত্যা করে।

১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।

২০০০ - প্রশান্ত মহাসাগীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগ দেয়।

জন্ম

১১৮৭ - অষ্টম লুইস; ফ্রান্সের রাজা।

১৭৭৪ - ডেভিড ফ্রেডরিখ; জার্মান চিত্রকর ও ক্যাস্পার।

১৮৮৮ - সর্বপল্লী রাধাকৃষ্ণন; ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি।

১৯৫৪ - রিচার্ড অস্টিন; ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।

১৯৭০ - মোহাম্মদ রফিক; বাংলাদশের সাবেক স্পিনার।

১৯৭৯ - আয়ান আলি খান; ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী (সরোদিয়া)।

১৯৯১ - ইমরান মাহমুদুল হক; বাংলাদেশি সংগীত শিল্পী।

মৃত্যু

১১৬৫ - নিযো; জাপানের সম্রাট।

১৫৬৬ - সোলাইমান আজম; তুর্কী সুলতান।

১৭৮৬ - জন হ্যানয়; ইংরেজ ব্যবসায়ী ও পর্যটক।

১৮৫৭ - অগুস্ত কোঁত; ফরাসি সমাজবিজ্ঞানী।

১৮৫৯ - সুলেমান বন্দরনায়েক; শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। তিনি আততায়ীর হাতে নিহত হন।

১৯৭৪ - আবদুল আলীম; বাংলার লোকসঙ্গীত শিল্পী।

১৯৯৭ - মাদার তেরেসা; আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।

২০০৯ - সাইফুর রহমান; বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী।

/জেএইচ/