শিরোনাম

কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
কালিয়াকৈরে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের মৃধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর মৃধাবাড়ী এলাকায় মালভর্তি একটি কাভার্ডভ্যানের সঙ্গে ফুলবাড়িয়াগামী যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। এ সময় আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কাভার্ডভ্যান-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

/এসআর/