এই পৃথিবীতে নিজের বলে কিছুই নেই: ফারিণ

এই পৃথিবীতে নিজের বলে কিছুই নেই: ফারিণ
বিনোদন ডেস্ক
-CznNewsLab-ff6f88.jpg)
ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। স্মিত হাসি আর সবলীল অভিনয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমেও সরব গ্ল্যামারাস জগতের এই তারকা। এবার জীবনের এক গভীর ও অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন।
সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে ফারিণ লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই। না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না।’
এরপর লেখেন, ‘আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’
অভিনেত্রীর গভীর এই ভাবনার সঙ্গে ভক্ত-অনুরাগীদের অনেকেই একাত্মতা পোষণ করেছেন। একজন লিখেছেন, ‘সত্যিই, এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়। মানুষ, সম্পর্ক, সম্পদ- সবই জীবনের পথে কিছু সময়ের জন্য আমাদের কাছে আসে। তাই যতদিন পাশে আছে, ততদিন ভালোবাসা, সম্মান আর সুন্দর আচরণ দিয়ে সম্পর্কগুলোকে মূল্য দিতে হয়। কারণ শেষ পর্যন্ত স্মৃতিগুলোই থেকে যায়।’

আরেকজন লেখেন, ‘এটাই চিরন্তন সত্য। আমাদের কোনো কিছুই চিরস্থায়ী নয়। কিন্তু জীবনের দৃষ্টিতে সম্পর্ক, দায়িত্ব ও অনুভূতি বাস্তব। মানুষ ও সময় চলে গেলেও তাদের ভালোবাসা ও ভালো কাজের প্রভাব চিরকাল থেকে যায়। তাই সব ছেড়ে যেতে হবে জেনেও আমরা ভালোবাসি, স্বপ্ন দেখি ও পরিশ্রম করি। কীভাবে বেঁচেছিলাম, কাকে ভালোবেসেছিলাম এবং কার জীবনে ভালো কিছু রেখে গিয়েছিলাম- সেটাই হয়তো আমাদের আসল অর্জন।’
প্রসঙ্গত, মায়ের ইচ্ছাতে অভিনয় জগতে পা রাখেন তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে তার ছোট পর্দায় অভিষেক। এরপর একাধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০২১ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ধারাবাহিক ‘লেডিস অ্যান্ড জেন্টলমেনে’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ফারিণ। একই বছর মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। ২০২২ সালে চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ চলচ্চিত্রে অভিনয় করেন। এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে তার অভিষেক হয়।

কলকাতায় পুরস্কার পেলেন তাসনিয়া ফারিণ

-CznNewsLab-ff6f88-256x144.webp)