এমবাপ্পের হ্যাটট্রিকে বিধ্বস্ত সোসিয়েদাদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। আসরে ১০ গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ (২২) গোলদাতার খেতাব এখন তার দখলে। লিগ খেলায়ও সেই ধারা অব্যাহত রেখেছেন এই ফরোয়ার্ড। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন এমবাপ্পে। তার দুর্দান্ত হ্যাটট্রিকে সোসিয়েদাদকে ৪-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এই জয়ের মধ্য দিয়ে লা লিগার নতুন মৌসুমে টানা দুই ম্যাচে জয় তুলে নিল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের বাকি গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। দলের আক্রমণভাগের এই দুই তারকাকে দারুণ দুটি অ্যাসিস্ট উপহার দেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।
ম্যাচের শুরু থেকই দুই দলই আক্রমণ-পালটা আক্রমণ চালিয়ে যান। ৩৯ মিনিট পর্যন্ত কোনো দলই বল জালে জড়াতে পারেনি। এ সময় দুই দলের গোলরক্ষকই বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। অবশেষে ম্যাচের ৪০ মিনিটে রিয়াল মাদ্রিদকে কাঙ্ক্ষিত লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে। ফেদেরিকো ভালভার্দের বাড়ানো পাস নিয়ন্ত্রণ নিয়ে মার্কারকে পরাস্ত করে কোনাকুনি শটে বল জালে পাঠান ফরাসি এই ক্যাপ্টেন। এটি ছিল চলতি মৌসুমে তার প্রথম গোল।
তবে এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান সমতায় ফেরায় গতবারের কোপা দেল রে বিজয়ী রিয়াল সোসিয়েদাদ। জাব ওচিয়েংয়ের শট ব্লক হলেও সেখান থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন লুকা সুচিচ। ১-১ গোলে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আরও আক্রমণাত্মক খেলা শুরু করে স্প্যানিশ জায়ান্টরা। ৫৯ মিনিটে আবারও দলকে এগিয়ে নেন এমবাপ্পে। বেলিংহামের বাড়ানো বল ঠাণ্ডা মাথায় জালে পাঠান তিনি। এর ঠিক ৮ মিনিট পর ইংলিশ তারকা বেলিংহামের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। ভিনিসিয়ুসের নিখুঁত পাস থেকে সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরোর ওপর দিয়ে চিপ করে ম্যাচের সেরা গোলটি উপহার দেন তিনি।

নাটকীয় জয়ে রিয়ালে মরিনহো যুগের নতুন সূচনা

-CznNewsLab-ff6f88-256x144.webp)