ইরান যুদ্ধে ৬ বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে ৬ বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক

চলমান ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যেই সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা রেমিট্যান্স যোদ্ধা এস এম তারেকের মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এসময় শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের নতুন ভিসা কিংবা পুরোনো ভিসার মেয়াদ নিয়ে জটিলতা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশ অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় দূতাবাসগুলো সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে।’
প্রসঙ্গত, গত ২ মার্চ সকালে বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত হন প্রবাসী তারেক। দেশটির রাজধানী মানামার কাছে ‘দ্রাইডক’ নামে একটি শিপইয়ার্ড কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে।
এফআর