মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

মালয়েশিয়ার পেরাক আই টাওয়ার রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল সিকদার (২৭) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল সিকদার ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের ছেলে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিহতের আত্মীয় আরমান শেখ জানান, উজ্জ্বল ও তিনি মালয়েশিয়ায় একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন উজ্জ্বল। বিয়ের পর কিছুদিন বাড়িতে অবস্থান করে আবার মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান।
তিনি আরও জানান, শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
এদিকে, উজ্জ্বলের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনাতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।
প্রবাসী কল্যাণ সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী বলেন, উজ্জ্বলের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনো দূতাবাসের ডকুমেন্ট হাতে পৌঁছায়নি। আমরা প্রাথমিকভাবে নিহতের দাফনের জন্য ৩৫ হাজার টাকা দেবো। পরবর্তীরতে পরিবারকে আরও তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত