সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
নিহত মাসুদ আল হাসান

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দেশটির আল-কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু জানান, বৃহস্পতিবার সকালে বাইসাইকেল দিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হন মাসুদ। পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ।

এদিকে, মাসুদের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে আনার প্রত্যাশা করছেন স্বজনেরা।

/এফআর/